প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ৯, ২০২৬ সময়ঃ ১০:৫৭ পূর্বাহ্ণ

Spread the love

তারাকান্দা উপজেলা প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে পারলে ফুলপুর-তারাকান্দা উপজেলাকে আবারও উন্নয়নের ধারায় ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।

রোববার (৮ ফ্রেব্রুয়ারি) বিকেলে তারাকান্দা উপজেলায় ধানের শীষের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এই বিএনপি প্রার্থী বলেন, নির্বাচনে জনগণ যদি তাকে জয়ী করে সংসদে পাঠান, তাহলে একজন কাছের এমপি পাবেন তারা। দুর্দিনে-দুঃসময়ে জনগণ তাকে পাশে পাবে বলে আশ্বাস দেন তিনি।
মোতাহার হোসেন তালুকদার বলেন, “আপনারা আমাকে মোবাইলে পাবেন, সামনাসামনি পাবেন। সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে আমরা ফুলপুর-তারাকান্দাকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনব।”
তিনি আরও বলেন, জনগণের ভোটে আল্লাহর অশেষ রহমতে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে ইসলামের পক্ষে এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ন্যায়পরায়ণতার আদর্শে রাষ্ট্র পরিচালনা করা হবে।
ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে।

বিএনপির নির্বাচনী জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com