প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ৮, ২০২৬ সময়ঃ ৮:৪৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ -১০ আসনে বিএনপি ধানের শীষের সমর্থনে গফরগাঁও ইউনিয়নে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে উথুরী গোল চত্বরে গফরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে এ সভা হয়।
গফরগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
তিনি বলেন, ধানের শীষ কেবল একটি প্রতীক নয়, এটি জনগণের মুক্তি ও গণতন্ত্রের প্রতীক। আগামী নির্বাচনে ধানের শীষের জয় সুনিশ্চিত করে আমরা একটি দুর্নীতিমুক্ত ও শোষণমুক্ত সমাজ গড়ে তুলব।
নির্বাচনী জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু সায়েম, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক হাফেজ মাইন উদ্দিন, পৌর শ্রমিকদলের সাবেক আহবায়ক আল আমিন জনি, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বাবুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অবহেলিত গফরগাঁও এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
##

