প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২, ২০২৬ সময়ঃ ৫:০৪ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে গণসংযোগ, লিফলেট বিতরণ ও মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

সোমবার (২ ফেব্রুয়ারী) দুপুরে গফরগাঁও পৌর শহরের এই কর্মসূচি শুরু হয়।

ময়মনসিংহ–১০ গফরগাঁও আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সালাম বেপারী, জাহিদ হাসান স্বপন, মিজানুর রহমান পল্টন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ চেয়ারম্যান, উপজেলা শ্রমিক দলের সাবেক আহবায়ক গফুর হাসান, জেলা দক্ষিণ যুবদলের সহ সভাপতি মাহিবুর রহমান নাসিম, আব্দুস ছালাম বিপ্লব, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সাদেক, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বাবুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেন, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মনিরুজ্জামান, পাগলা থানা ছাত্র দলের আহবায়ক মাজহারুল ইসলামসহ স্থানীয় অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে বিএনপির মনোনীত মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

পৌরসভার মাঠ থেকে বর্ণাঢ্য মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণকালে নেতাকর্মীরা স্থানীয় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নেতাকর্মীরা বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব ও ধানের শীষের আদর্শ রক্ষায় মাঠে নেমেছি। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে প্রার্থী যেই হোক, ধানের শীষের বিজয় নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
বর্ণাঢ্য মিছিলে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে নির্বাচনী আমেজ তৈরি করেন।
####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com