প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২, ২০২৬ সময়ঃ ১১:৩৫ পূর্বাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে এলপি সিলিন্ডার গ্যাস বিক্রি ব্যবসার প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কৃত্রিম সংকট দেখিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপি সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার পাগলা থানাধীন মুখী স্কুলের বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।

ভ্রাম্যমাণ আদালত জানায়, গফরগাঁও উপজেলার মুখী স্কুল বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করছে। এমন খবরে ওই এলপি গ্যাস সিলিন্ডারের ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। পরে ঘটনার সত্যতা পেয়ে গ্যাস বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি বলেন, অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ সময় গফরগাঁও থানার পুলিশ সদস্যগণ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
###

 

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com