প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২, ২০২৬ সময়ঃ ৬:১৮ অপরাহ্ণ
জালালুর রহমান, মৌলভীবাজার।।
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রয়ারি) সকালে শহরের মামার বাড়ি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার সাংবাদিক, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মো: মনসুর আলমগীর, অধ্যক্ষ, মৌলভীবাজার সরকারি কলেজ। তিনি বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনলাইন সাংবাদিকদের পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ বাবলু হোসেন, যুক্তরাজ্য প্রবাসী। তিনি মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালেদ চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন মো: মশাহিদ আহমদ।
অভিষেক অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সংগঠনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব অনলাইন সাংবাদিকতার মানোন্নয়ন, সত্য ও জনস্বার্থভিত্তিক সংবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এড: স্বপন কুমার দেব , সহ সভাপতি দৈনিক আলোকিত বাংলাদেশ, জোসেপ আলী চৌধুরী সহ সভাপতি দৈনিক নয়া বঙ্গবাজার, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী সহ সভাপতি দৈনিক জনতার খবর, পিন্টু দেবনাথ সহ সভাপতি এনটিভি-ইউরোপ, রিপন আহমদ সহ-সাধারণ সম্পাদক দৈনিক আজকের জণবানী, মঈনুল হক দপ্তর সম্পাদক দৈনিক ঘোষণা, আব্দুল বাছিত খাঁন সাংগঠনিক সম্পাদক দৈনিক খবরপত্র, আব্দুল মুকিত ইমরাজ অর্থ সম্পাদক জনতার দলিল, খালেদ আহমদ সামির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক স্বাধীন বাংলা টিভি ,জাহেদুল ইসলাম পাপ্পু প্রচার ও প্রকাশনা সম্পাদক আমার কুলাউড়া, মো: ইমরান হোসেন সহ- প্রচার সম্পাদক দৈনিক সংবাদ প্রতিদিন, চিনু রঞ্জন তালুকদার নির্বাহী সদস্য দৈনিক গণমুক্তি, জালালুর রহমান সদস্য দৈনিক স্বাধীন সংবাদ, মোনায়েম খান সদস্য দি এশিয়ান এইজ, বিকাশ দাশ সদস্য মোহনা টেলিভিশন,
ফরিদুল ইসলাম ফরাজ সদস্য দৈনিক ঘোষনা, বিজয় সাহা সদস্য দৈনিক আজকালের সংবাদ, এনামুল হক আলম সদস্য দৈনিক মৌমাছি কন্ঠ ,শায়েক আহমদ সদস্য দৈনিক ঘোষনা, পলাশ দেব নাথ, সদস্য কমলকুড়ি, জ্যোতির্ময় চক্রবর্ত্তী সদস্য দৈনিক রুপবানী , মো: মোস্তফা বখস সদস্য দৈনিক ঘোষনা, ছাদিকুর রহমান (সাব্বির) সদস্য দৈনিক দেশ প্রতিদিন, স্বরন সিং সদস্য দৈনিক বাংলাদেশ সমাচার, তাওহীদ ইসলাম সদস্য, দৈনিক গণমুক্তি, রিপন আহমদ-২ সদস্য, দৈনিক আজকের খবর, মো: আলাল আহমদ সদস্য, দৈনিক গণমুক্তি, গোবিন্দ গোস্বামী সদস্য, দৈনিক সকালের শিরোনামসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

