মুফতি মুহাম্মদুল্লাহ’র সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন টিমের সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ-২ (ফুলপুর তারাকান্দা ) আসনের বাংলাদেশ খেলাফত রিকশা মার্কা মনোনীত ১১ দলীয় জোটের ঐক্যের সমর্থিত প্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ সাহেবের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে তারাকান্দা বাংলাদেশ খেলাফত মজলিসের অস্থায়ী কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকার সার্বিক পরিস্থিতি,নির্বাচনী পরিবেশ,প্রচারণা কার্যক্রমসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন টিমের সদস্যরা নির্বাচন সংক্রান্ত খোঁজখবর নেন এবং নির্বাচন যাতে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়।
সে বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ সময় মুফতি মুহাম্মাদুল্লাহ নির্বাচন নিয়ে নিজের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *