প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২, ২০২৬ সময়ঃ ৯:০৮ পূর্বাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী জেরে পুড়িয়ে দেয়া হয়েছে দরিদ্র কৃষক জামায়াতকর্মীর দু’টি খরের গাদা। উপজেলার ভালুকা সদর ইউনিয়নের বাঁশিল গ্রামের জামায়াতে ইসলামীর কর্মী কামাল খাঁর খরের গাদায় আগুনের ওই ঘটনাটি ঘটে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, ১১ দলীয় জোটের প্রার্থী ডা. জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামী ভালুকা শাখার আমীর সাইফ উল্যাহ পাঠান ফজলু, সেক্রেটারী সাইদুর রহমান শামীম ঘটনাস্থল পরিদর্র্শন করেছেন। ওই ঘটনায় ভালুকা মডেল থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঁশিল গ্রামের জামায়াতে ইসলামীর কর্মী মো. কামাল খাঁ’র সাথে স্থানীয় কয়েকজনের নির্বাচনী বিরোধ চলে আসছিলো। তাদের পক্ষ থেকে গত রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় কামাল খাঁ’কে হুমকী দেয়া হয়। পরে গভীর রাতে বাড়ির অদূরে থাকা তার খরের দু’টি গাদায় আগুনের ঘটনা ঘটে। পাশের বাড়ির লোকজন টের পেয়ে ঘটনাটি তাকে জানায়। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এলেও তারা গাদা দু’টি রক্ষা করতে পারেননি।
নিজেকে জামায়েতের কর্মী দাবি করে কামাল হোসেন জানান, তিনি ৬টি গরু লালন পালন করেন। গাদার খরগুলো ওইসব গরুর খাবারের জন্য রাখাছিলো। নির্বাচনী বিরোধের জের হিসেবে তার খরের গাদায় আগুন দেয়া হয়েছে। ওই ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান।
উপজেলা জামায়তের সেক্রেটারী শাহীনুর রহমান শাহীন জানান, বেশ কিছুদিন ধরেই প্রতিপক্ষ একটি রাজনৈতিক দলের কিছু লোক জামায়াতকর্মী কামাল খানকে হুমকী দিয়ে আসছিলো। এরই জের হিসেবে খরের গাদায় আগুনের ওই ঘটনাটি ঘটতে পারে।
ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, ঘটনাটি তিনি শুনেছেন, তবে ওই বিষয়ে কোন অভিযোগ পাননি।

মোট পড়া হয়েছে: ১৫
সর্বশেষ খবর
- নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত
- গফরগাঁওয়ে বিএনপি গণসংযোগ, লিফলেট বিতরণ ও মিছিল: ধানের শীষের জয়ে ঐক্যবদ্ধ কর্মীরা
- গফরগাঁওয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা
- মুফতি মুহাম্মদুল্লাহ’র সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ