প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৯, ২০২৬ সময়ঃ ১১:০২ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ফাহাদ শেখ (২৩) নামে এক যুবক নিহত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) পাগলা- ত্রিমোহনী সড়কের কদমতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের বাড়ি উপজেলার পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের বারইহাটি পশ্চিমপাড়া গ্রামে। সে ঐ গ্রামের সেলিম শেখের দ্বিতীয় ছেলে।
জানা যায়, ফাহাদ শেখ সকালে ময়মনসিংহ উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে অটো যোগে যাওয়া পথে পাগলা- ত্রিমোহনী সড়কের কদমতলী এলাকায় একটি ট্রাকে সাথে অটো দূর্ঘটনার ঘটনাস্থলেই সে মারা যায়।
পাগলা থানার ওসি মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ড্রাইভার পলাতক।
ঘটনাটি আইনী প্রক্রিয়া চলছে।
####

