মোহনগঞ্জে ১০,২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন।।

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উদ্যোগে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সোহেল রানা রংপুর জেলা পীরগাছা থানার নূরুল ইসলামের পুত্র।

বুধবার (২৮ জানুয়ারি ) নেত্রকোনায় মোহনগঞ্জ থানাধীন দৌলতপুর হাসপাতাল রোড এলাকায়, মোহনগঞ্জ–ধর্মপাশা সড়কের ওপর মাদকবিরোধী অভিযান চালিয়ে সোহেল রানা কে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০ হাজার ২ শত ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *