ভালুকায় বিএনপির মনোনয়ন বাতিলের দাবীতে মশাল মিছিল

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংর-১১, ভালুকা আসনে বিএনপির ঘোষিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফখর উদ্দিন আহাম্মেদের মনোনয়ন বাতিল দাবীতে মশাল মিছিল করেছেন মনোনয়ন বঞ্চিত মুর্শেদ আলমের কর্মী সমর্থকেরা।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধা সাড়ে ৬ টায় উপজেলার হবিরবাড়ি এলাকায় মশাল মিছিল বের করে বিএনপির কর্মী সমর্থকেরা। মিছিলটি সিডস্টোর বন অফিসের সামনে থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় দুই কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে সিডস্টোর বাসস্ট্যান্ড এসে শেষ হয়। মিছিলে স্লোগান ছিলো আমাদের দাবি একটাই মোরশেদ ভাইকে এমপি চাই। চাঁদাবাজি মামলায় দল থেকে বহিস্কৃত ফখর উদ্দিন আহাম্মেদের মনোনয়ন বাতিল করতে হবে। অন্যথায় তারা আরো বড় ধরনে কর্মসুচীর ঘোষণা দেয়া হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!