ভালুকায় শিক্ষকদের মানববন্ধন

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় তিন দফা দাবীর পেক্ষিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে শাহবাগ চত্বরে অবস্থানরত শিক্ষকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ভালুকা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে প্রায় ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলিমুর রাজীবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সবুজ, গোলাম মোস্তফা রুবেল ও হাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ। এ সময়  বক্তারা বলেন, শিক্ষকের  উপর পুলিশি হামলার বিচার করতে হবে এবং তাদের দাবী ১০ ম গ্রেড দিতে হবে।  না হলে তাদের আন্দোলন চলবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!