সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে জামায়াত সর্বোচ্চ ভূমিকা রাখবে – মাওলানা ইসমাইল হোসেন সোহেল।

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের একটি নির্বাচনী পথ সভায় ময়মনসিংহ-১০ গফরগাঁও -পাগলা আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল বলেছেন, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে জামায়াত সর্বোচ্চ ভূমিকা রাখবে।
গত শনিবার রাতে বারবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গণসংযোগ শেষে জামায়াতে ইসলামীর উদ্যোগে লক্ষণপুর গ্রামে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশের চলমান সংকট নিরসনে আল্লাহভীরু নেতৃত্ব ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। আমাদের প্রিয় মাতৃভূমিকে দুর্নীতি, অবিচার ও স্বৈরাচার থেকে মুক্ত করতে হলে কোরআন ও সুন্নাহভিত্তিক সমাজ গঠন ছাড়া বিকল্প নেই। জনগণের কল্যাণে, আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের রাজনীতি। আমরা এ আন্দোলনকে বিজয়ের পথে এগিয়ে নিতে চাই।”
সভায় সভাপতিত্ব করেন বারবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আরিফুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন যশরা ইউনিয়ন সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, রসুলপুর ইউনিয়ন সভাপতি মাওলানা মাকসুদুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!