গফরগাঁওয়ে জাতীয় টাইফয়েড টিকাদান উদ্বোধন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় উথুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে আনন্দমুখর পরিবেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন- ২০২৫ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল-মামুন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীম জাহান তন্বী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর এ আলম ভূইয়া, উথুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ বেগমসহ স্বাস্থ্য কমপ্লেক্সে অন্যান্য কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষকমন্ডলী প্রমূখ।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!