গফরগাঁওয়ে ৩১ দফা বাস্তবায়নে ফাতাহ্ খানের লিফলেট বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ময়মনসিংহের গফরগাঁওয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিকে উপজেলার পাগলা থানাধীন ৯নং পাঁচবাগ ইউনিয়নের নলচিড়া (পালের) বাজারে বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমানে সদস্য, বিএনপির ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী এ্যাডঃ আল ফাতাহ্ খান।

লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, পাঁচবাগ ইউনিয়ন বিএনপি নেতা মোঃ সবুজ, আলা উদ্দিন ধনু, পাগলা থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাহিদুল কবির সেলিম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগন।

এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণকে নিয়ে নলচিড়া (পালের) বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
#######


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!