মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলাধীন ৩নং কুশমাইল ইউনিয়ন মহিলা দলের দ্বি-বার্ষিক কর্মী সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কুশমাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মহিলা দলের দ্বি- বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপি’র বিপ্লবী আহ্বায়ক, জননেতা জনাব আখতারুল আলম ফারুক সাহেব।
উক্ত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সহ-সভাপতি ও ফুলবাড়িয়া উপজেলা মহিলা দলের সভাপতি জনাবা ফাহসিনা হক লীরা।
এছাড়াও উক্ত কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপি’র সর্বস্তরের সম্মানিত নেতৃবৃন্দ।
কর্মী সভা সুন্দর ও সাবলীল ভাবে সফল করায় ফুলবাড়িয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।