আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় পরিবারের তিনজনকে চেতনানাশক ঔষধ ছিটিয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড খুজিবাড়ি এলাকায় মাহাবুল আলমের বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে নাকে-মুখে চেতনানাশক ছিটিয়ে পরিবারের সদস্যদেরকে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, তিনটি মোবাইল সেট ও কাপড়চোপড়সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের দাবি, পুরো বাড়ির প্রতিটি কক্ষ ঘুরে ঘরে রাখা প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে যায় চোরেরা। সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।