ভালুকায় দিনদুপুরে রাস্তায় অজ্ঞান করে আড়াই লাখ টাকা ছিনতাই!

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের চাঁনপুর এলাকায় মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে মো. আবুল কাশেম নামের এক ব্যক্তিকে অজ্ঞান করে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ছিনতাই করে নেয়ার অভিযোগ উঠেছে। আবুল কাশেম (৫০) উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার পাঁচগাঁও গ্রামের মো. আবুল কাশেম মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে দুই লাখ ৫০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে করে উপজেলার ডাকাতিয়া চৌরাস্তায় বাংলাদেশ কৃষি ব্যাংকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার চাঁনপুর এলাকায় অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি তাঁর মোটরসাইকেলের গতিরোধ করার চেষ্টা করলে তিনি উল্টা দিকে আসার চেষ্টা করেন। এসময় ওই দুই ব্যক্তি তাঁকে ঝাপটে ধরে এবং তাঁর মুখে কিছু একটা লাগিয়ে দিয়ে তাঁকে অজ্ঞান করে তার সাথে থাকা দুই লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁনপুর বাজারে নিয়ে আসেন। খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে বাড়ি নিয়ে আসেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, বিষয়টি কেউ তাকে জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!