ময়মনসিংহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন- আহবায়ক মবিন ছাত্রদলে যোগদান

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন-আহবায়ক মবিনুর রহমান জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন।
এর আগে মবিন গত ১৬ জুলাই, বুধবার রাত আটটার দিকে ময়মনসিংহ নগরীর নতুন বাজারে জেলা ছাত্রদল কার্যালয়ে কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের হাতে পদত্যাগ পত্র তুলে দেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন।
মবিনুর রহমানের বাড়ি গফরগাঁও পৌর এলাকার ৫নং ওয়ার্ডে কলেজ রোড এলাকা। পিতার নাম বীর মুক্তিযোদ্ধা মোঃ রইছ উদ্দিন।
ছাত্রদলে যোগ দেওয়া বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা কমিটির যুগ্ন আহবায়ক মবিনুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির আদর্শে অনুপ্রাণিত হয়ে লড়াই করেছি। এর পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাকির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিসালাত ইসলাম, নবগঠিত ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন প্রমুখ।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *