রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ৮৪ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ভাতার চেক বিতরণ করা হয়েছে।
গত বুধবার বিকেলে গফরগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং প্রাথমিকে ৪০ জনকে ২৫০০ টাকা করে, মাধ্যমিকে ৩০ জনকে ৬০০০ টাকা করে ও উচ্চমাধ্যমিকে ১৪ জনকে ৯৫০০ টাকা করে মোট ৮৪ জন শিক্ষার্থীকে শিক্ষা ভাতার চেক বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান,
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাখখারুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার আহসান হাবীবসহ বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শিক্ষক – শিক্ষার্থীরা প্রমূখ।
#####