গফরগাঁওয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

“শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্য নিয়ে গত ২৮ মে থেকে আগামী ৩ জুন পর্যন্ত ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালনের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে গত বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয় । র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীম জাহান তন্মী, উপজেলা শিক্ষা অফিসার নূর এ আলম ভূঁইয়া, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা খান,
ডাঃ মানিক মজুমদার, ডাঃ জিল্লুর রহমান,
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস প্রমুখ ।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!