ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন করা হয়। ২৯ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। এরই ধারাবাহিকতায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী দেশগুলোর শান্তিরক্ষীদের গৌরবোজ্জ্বল ভূমিকাকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৮ টায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয় এর সামনে বেলুন, ফেস্টুন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দিবসটির শুভ সুচনা হয়। পরবর্তীতে আমন্ত্রিত অথিতিবৃন্দ “Peacekeepers’ Run” এ অংশগ্রহণ করেন।
উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, ময়মনসিংহ বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ, ময়মনসিংহ সেনানিবাসের ৭৭ ইনফ্যান্ট্রি ব্রিগেডের সম্মানিত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার এএফডব্লিউসি, পিএসসি, ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার কাজী আখতার উল আলম এবং পিবিআই ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তারসহ বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন সরকারী কর্মকর্তাবৃন্দ। র্যালি শেষে ময়মনসিংহ জেলার টাউন হলে অবস্থিত এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় জাতিসংঘ শান্তিরক্ষীদের ভিডিও চিত্র ও ছবি প্রদর্শনী করা হয়।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা ও অনন্য অবদান বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা বৃদ্ধি করছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাব