আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ব্যাটারী চালিত অটোরিকশার ধাক্কায় আকলিমা খাতুন (৩০) নামে এক গার্মেন্ট শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৭ মে) সকালে উপজেলার নিঝুরী পুলের ঘাট নামক স্থানে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার বান্দিয়া গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী স্থানীয় গ্রীণ টেক্সটাইল কারখানার শ্রমিক আকলিমা খাতুন ভ্যানগাড়িতে চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় উপজেলার নিঝুরী এলাকার মুচারিয়া পুলের ঘাট পৌঁছলে পিছন থেকে একটি ব্যাটারী চালিত অটোরিকশা ভ্যানটিকে ধাক্কা দিলে আকলিমা ভ্যান থেকে ছিটকে নিচে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন। আহত আকলিমাকে প্রথমে ভালুকা সরকারী হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।
ভালুকা মডেল থানার এএসআই আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।