আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের দুইদিন পর একটি মৎস্য খামার থেকে মমিনুল ইসলাম সজল (২৩) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (৭ মে) সকালে লাশটি উদ্ধারের পর মর্গে প্রেরণ করেছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড পূর্বভালুকা গ্রামের মৃত সমর আলীর ছেলে মমিনুল ইসলাম সজল গত ৫ মে সোমবার দুপুর থেকে নিখোঁজ হন। এ ঘটনায় নিখোঁজের পর পরই পরিবারের পক্ষ থেকে মডেল থানায় সাধারণ ডায়েরী করা হয়। গতকাল বুধবার সকালে জরুরী সরকারী সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ভালুকা-গফরগাঁও সড়কের দক্ষিণ পাশে পূর্বভালুকা গ্রামের রফিকুল ইসলামের মৎস্য খামার থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করে।
নিহতের মামা রবি মিয়া জানান, তার ভাগিনা সজল স্থানীয় কুমার বাড়ির জনৈক তাইজ উদ্দিনের মৎস্য খামারে চাকরী করতো এবং সোমবার থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিলোনা।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন।