তারাকান্দার কাকনী ইউপি’র স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খালেক তালুকদারের সংবাদ সম্মেলন

শেয়ার করুন :

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
 ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কাকনী ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকে  মোঃ খালেক তালুকদার তার নির্বাচনী প্রচারণায় বাধা, নির্বাচনের প্রচার কেন্দ্রে হামলা ভাঙচুরের প্রতিবাদে এবং বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ।
শনিবার (১৮ ডিসেম্বর ) বিকালে গোয়াতলা শশার বাজার তার নির্বাচনী প্রচারণার অফিস কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।
এসময় লিখিত বক্তব্য জানান, সরকারদলীয় নৌকা মার্কার প্রার্থীর লোকজন, আমার ঘোড়া প্রতীকের কর্মী সমর্থকদের উপর হামলা-নির্যাতন হুমকি-ধামকি অব্যাহত রেখেছেন।
 আমি নির্বাচনে ব্যানার পোস্টার লাগাতে পারছি না, প্রচার প্রচারণায় বাঁধা প্রয়োগ সহ গত ১৬ ও ১৭ তারিখে রাতে আমার কর্মীর বাড়ী ঘরে হামলা এবং গোয়াতলা, পুঙ্গায়াই, দাদরা ও কাকনী নির্বাচনী অফিসের চেয়ারসহ মটরসাকেল, ইজিবাইক ভাংচুর করে। উক্ত বিষয়ে নির্বাচন রিটানিং কর্মকর্তা ও তারাকান্দা থানা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দায়ের করে তিনি কোন প্রতিকার পাচ্ছেন না।
তিনি অভিযোগ করে আরও বলেন, নির্বাচন থেকে সড়ে না দাঁড়ালে অবস্থা আরো খারাপ করে দিবেন বলে নৌকা প্রার্থীর সমর্থকরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। এমন সংকটময় সময়ে দায়িত্বরত নির্বাচনকালীন প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন ।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!