৬ষ্ঠ ধাপে ভালুকাসহ ২১৯ ইউপিতে ভোটের তারিখ ঘোষণা

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডেক্সঃ

ষষ্ঠধাপে ময়মনসিংহের ভালুকা উপজেলার ১১ টি ইউনিয়নসহ দেশের ২১৯ টি ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।আগামী ৩১ জানুয়ারি সোমবার এই ধাপের ইউপি ভোটগ্রহণের দিন রাখা হয়েছে।

শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়েছিল।   ইসির বিশ্বস্ত সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শনিবার কমিশন সভায় ষষ্ঠ ধাপে দেশের ২১৯টি ইউপিতে আগামী ৩১ জানুয়ারি ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *