আগামীকাল গফরগাঁওয়ে আব্দুর রহমান খান ছাত্র কাফেলার বার্ষিক প্রতিযোগিতা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান খান রানা’র সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত উপজেলার ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসা’র একক ছাত্র সংগঠন “আব্দুর রহমান খান ছাত্র কাফেলার” আয়োজনে বার্ষিক প্রতিযোগিতা শুরু হবে আগামীকাল ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার।
এ উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে বাদ যোহর থেকে শুরু হওয়া চার অধিবেশনে প্রতিযোগিতা’র প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানান মাদরাসা’র মুহতামিম মুফতি মোস্তাফিজুর রহমান (চরবহুলী)।
উক্ত মাদরাসা’র ছাত্রদের যোগ্য, দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ প্রতিযোগিতায় ১ম অধিবেশনে হিফজুল কুরআন ও হদর, ২য় অধিবেশনে চল্লিশ হাদীস, ৩য় অধিবেশনে বক্তৃতা হামদ নাত, ৪র্থ অধিবেশনে কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
এছাড়াও অনুষ্ঠানে মাদরাসা’র ১৪ জন ছাত্রকে কুরআন শরীফের নাজেরা এবং ৮ জন ছাত্রকে হিফজ সবক প্রদান করা হবে।
উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসা’র কর্তৃপক্ষ।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!