ভালুকায় খাল থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় লিপি রানী (২৪) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারী) সকালে উপজেলার হাজীরবাজার-নয়নপুর সড়কের ¯øুইসগেটের নিচে স্থানীয় লাউতি খাল থেকে ওই নারীর লাশটি উদ্ধার করা হয়। নিহত লিপি রানী উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামের মৃত আনন্দ খলিফার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ ফেব্রæয়ারী বিকাল থেকে পরিবারের লোকজন লিপি রানীকে কোথাও খোঁজে পাচ্ছিলোনা। পরে ঘটনারদিন সকালে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামে হাজীর বাজার-নয়নপুর সড়কের ¯øুইসগেটের নিচে লাউতি খালে ওই প্রতিবন্ধী নারীর লাশ দেখতে পায় তার ভাই হৃদয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহতের ভাই হৃদয় জানান, লিপি রানী ৭-৮ বছর যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার বিকাল থেকে তাকে কোথাও খোঁজে পাওয়া যায়নি। পরে সকালে আবার খুঁজতে এসে ¯øুইস গেটের নিচে লাশ দেখতে পান।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবীর জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যৗল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!