ভালুকায় আ’লীগের অপপ্রচার, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

আওয়ামীলীগের অপপ্রচার, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারী) দুপুরে উপজেলার শিল্পাঞ্চল হবিরবাড়িতে মিছিলটি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি মহাসড়কসহ মাষ্টারবাড়ি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনাসভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলাউদ্দিন মৃধা, আব্দুস সাত্তার মাষ্টার, ইউনিয়ন যুবদলের সহসভাপতি মজিবর রহমান, সহ সাধারণ সম্পাদক ইলিয়াস অঅহমেদ, আবু সাঈদ, আলফাজ উদ্দিন মৃধা ও সাইফুল ইসলাম প্রমূখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!