গফরগাঁওয়ে ডাঃ রানা’র নেতৃত্বে বিশাল আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডাঃ মোফাখখারুল ইসলাম রানা’র নেতৃত্বে বিশাল আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে পাগলা বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শেখ মোঃ ইসহাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডাঃ মোফাখখারুল ইসলাম রানা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ছুয়াদুর রহিম ভুলু, আব্দুল হামিদ শেখ, বিএনপি নেতা হাজী আব্দুস সাত্তার, আজহারুল হক, জেলা দক্ষিণ যুবদলের যুগ্ন সম্পাদক আব্দুল আজিজ সাদেক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলী বাবুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেন, পাগলা থানা ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম, পাগলা থানা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমানসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
পরে ডাঃ রানা’র নেতৃত্বে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাগলা থানার সামনে এসে শেষ হয়।

####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *