জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গফরগাঁও স্বেচ্ছাসেবকদলের শোভাযাত্রা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক
মীর মোজাম্মেল হোসেন মননের নির্দেশনায় আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পৌর শহরের পাটমহল দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গফরগাঁও প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক মোঃ সৈকত, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মোঃ রনি ও মোহাম্মদ দেলোয়ার হোসেন তুহিন প্রমুখ।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *