গফরগাঁওয়ে মাঝ পথে ইঞ্জিন বিকল, প্রায় ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ।

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে ষ্টেশনের অদূরে হাতিখলা নামক স্থানে ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে। এতে করে ঢাকা- ময়মনসিংহ রেলপথে প্রায় ২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে ট্রেন যাত্রীরা দুর্ভোগের শিকার হন।
রেলওয়ে সূত্র জানায়, শুক্রবার (১৮অক্টোবর)
দুপুর ১২টার দিকে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও রেলওয়ে ষ্টেশন থেকে ঢাকার উদ্যেশে ছেড়ে যায়। পরে ট্রেনটির গফরগাঁও রেলওয়ে ষ্টেশনের অদূরে হাতিখলা এলাকায় ইঞ্জিন বিকল হয়ে যায়।দুপুর দেড়টার দিকে জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে হাওর এক্সপ্রেস ট্রেনটি মাঝ পথ থেকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে ফেরত আনা হয়।
গফরগাঁও রেলওয়ে স্টেশন মাষ্টার আব্দুল্লাহ আল হারুন জানান, ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন আসার পর বেলা ২ টা ৫০ মিনিটের আন্তঃনগর হাওর ট্রেন ঢাকার উদ্যেশে ছেড়ে যায়।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!