ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসি পাশের হার ৬৩ দশমিক ২২ শতাংশ

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ৬৩ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আবু তাহের এক সংবাদ সম্মেলন করে এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় ৭৭ হাজার ৬ শত ২১ জন অংশগ্রহণ করে ৪৯ হাজার ৬৯ জন পাশ করেছে। পাশের হার ৬৩ দশমিক ২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮২৬ জন। এবার জিপিএ-৫ পাওয়ার হার ৬ দশমিক ২২ শতাংশ।

এর মধ্যে ছেলে ২ হাজার ১০৯ জন এবং মেয়ে আছে ২ হাজার ৭১৭ জন। এতে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও এগিয়ে মেয়েরা।

ময়মনসিংহ বিভাগের চার জেলার মোট ২৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে এবং চারটি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বোর্ড সচিব প্রফেসর মো. সফিউদ্দিন সেখ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শামসুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!