ভালুকায় গাড়ি চাপায় মিল শ্রমিক নিহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপায় জুয়েল রানা (৩৭) নামে এক মিল শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ মে) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডষ্টোর উত্তর বাজার আবু তালেবের ডেকোরেটর দোকানের সামনে।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, ভোরে ফজরের নামাজ শেষে জুয়েল রানা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত জুয়েল রানা পাশের গফরগাঁও উপজেলার ছিপান গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি স্থানীয় শারমীর গ্রæপের শ্রমিক ছিলেন। নিহতের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *