তারাকান্দায় ছুরিকাঘাতে যুবক নিহত

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দায় ছুরিকাঘাতে মাসুম ওরফে মাজু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িত জহিরুল ইসলাম জহিরকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

নিহত মাসুম ওরফে মাজু ওই গ্রামের আব্দুল কাদিরের ছেলে। পেশায় বাসচালক ছিলেন। আটক জহিরুল ইসলাম জহির একই এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় দিকে উপজেলার বিসকা ইউনিয়নের মাথুয়াদী গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী।

তিনি জানান, বিসকা ইউনিয়নের বাথুয়াদী মোড়ে সাইফুলের চায়ের দোকানের সামনে মাসুম এবং জহিরুল মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মাসুম চাকু দিয়ে জহিরুল কে আঘাত করে। এতে জহুরুল ঘটনাস্থলে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহিরুলকে মৃত ঘোষণা করে।
আসামি মাসুম ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় চন্দ্রের বাজার নামক এলাকা থেকে রক্তমাখা চাকুসহ গ্রেফতার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা যায় দুজনই মাদক সেবন করতো।

ওসি ওয়াজেদ আলী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *