ময়মনসিংহে নটরডেম কলেজ ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শেয়ার করুন :

ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহ নটরডেম কলেজের ছাত্রাবাস থেকে ইমতিয়াজ গালিব রিদম (১৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইমতিয়াজ গালিব রিদম পাবনা জেলার চাটমোহর উপজেলার রফিকুল ইসলামের ছেলে। সে নটরডেম কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে নটরডেম কলেজের নাবিল ছাত্রাবাসে তার নিজের কক্ষে এই ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইমতিয়াজ গালিব রিদম ছুটি শেষে মঙ্গলবার দুপুরে কলেজে ফিরে ছাত্রাবাসে ওঠে। বিকেলের দিকে সে তার রুমের দরজা আটকে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করে। বেশ কিছুক্ষণ চলে গেলেও দরজা না খোলায় সহপাঠীরা তাকে ডাকাডাকি করে। তবে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে রিদমকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে। পরে সহপাঠীরাই তাকে সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আশরাফুল আলম বলেন, মরদেহ মর্গে আছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। সে কলেজে ছিল না। আজই ছুটি শেষে কলেজে ফিরেছে। তার স্বজনরা এলেই আত্মহত্যার কারণ জানা যেতে পারে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *