গফরগাঁও থানার পুলিশ পরিদর্শককে (তদন্ত) বিদায় সংবর্ধনা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার সুযোগ্য পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেনকে বিদায় সংবর্ধনা দিয়েছেন আমরা গফরগাঁও এসএসসি- ৯০ ব্যাচ।
গত সোমবার রাতে পৌর শহরের জামতলা মোড়ে সোহরাব মার্কেটে দোতলায় জামালপুরে কৃতি সন্তান এসএসসি ৯০ ব্যাচের বন্ধু মোহাম্মদ আনোয়ার হোসেনের বদলি জনিত কারণে আমরা গফরগাঁও এসএসসি- ৯০ আয়োজনে এক অনুষ্ঠানে মাধ্যমে এই সংবর্ধনা দেয়া হয়। তিনি নতুন কর্মস্থল পাগলা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করবেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন সহ আমরা গফরগাঁও এসএসসি ৯০ ব্যাচের বন্ধুরা ।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *