গফরগাঁওয়ে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত 

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও থেকে।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।
গত ১৬ ডিসেম্বর, শনিবার দুপুরে গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওর) মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান খান, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, সলিম উল্লাহ মোস্তফা, ফজলুর রহমান প্রমুখ।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *