গফরগাঁওয়ে বিজয় দিবস উপলক্ষে নাঈম চক্ষু হাসপাতালে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী চক্ষু রোগীদের ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
গত ১৬ ডিসেম্বর, শনিবার নাঈম চক্ষু হাসপাতালের উদ্যোগে পৌরশহরের সরকার ম্যানশন, ২য় তলা হাসপাতালে সকাল ৯ টা হতে বিকাল ৫ টায় পর্যন্ত এই কর্মসূচি ফ্রি চক্ষু চিকিৎসা সেবা উদ্বোধন করেন নাঈম চক্ষু হাসপাতালে এমডি মিসেস নারগীস পারভীন। এসময় নির্বাহী পরিচালক কবির আহমেদ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় থেকে আসা শতাধিক অসহায় রোগীকে ফ্রি চক্ষু সেবা দেওয়া হয়েছে। এদিন দুইজনের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক টিম এ সেবা প্রদান করেন।
নাঈম চক্ষু হাসপাতালের এমডি মিসেস নারগীস পারভীন বলেন, আমরা সমাজের জন্য কিছু করতে চাই। গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে যে তৃপ্তি পেয়েছে এটাই তো বিজয় দিবসের সার্থকতা।
নাঈম চক্ষু হাসপাতালের নির্বাহী পরিচালক কবির আহমেদ বলেন, বিজয় দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে নাঈম চক্ষু হাসপাতাল দৃষ্টান্ত স্থাপন করলো।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *