ভালুকায় কয়েলের আগুনে দগ্ধ হয়ে মা ও দুই শিশু সন্তান আহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় কয়েলের আগুনে দগ্ধ হয়ে মা ও দুই শিশু সন্তান গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রেববার (১০ ডিসেম্বর) ভোররাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড তোতা খার ভিটায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা খাদ্য গোদামের নিরাপত্তা প্রহরী রবিন মিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড তোতা খার ভিটায় জনৈক আবুল ফজল সাত্তারের বাসা ভাড়া নিয়ে স্ত্রী মনি আক্তার (৩০), শিশু জাফরা (৬) ও মায়ানকে (৮ মাস) নিয়ে বসবাস করে আসছিলেন। শনিবার রাতে প্রতিদিনের মতো ঘরে কয়েল জ্বালিয়ে রবিন মিয়া দুই শিশু সন্তান নিয়ে তার  স্ত্রী ঘুমিয়ে পড়েন। এসময় রবিন মিয়া বাসায় ছিলেন না। রোববার ভোররাতে ঘর থেকে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে  ফায়ারসার্ভিসকে খবর দেন। পরে ফায়ারসার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে যায়। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে নিয়ে যাওয়া হয়। আগুনে ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনে অফিসার আতিকুর রহমান জানান, সংবাদ পাওয়ার পর তারা ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ দুই শিশুসহ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। আগুনে ঘরের প্রায় সকল আসবাবপত্র পুড়ে গেছে বলে ওই কর্মকর্তা জানান।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!