প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১০, ২০২৩ সময়ঃ ৬:৪৯ অপরাহ্ণ

Spread the love
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ময়মনসিংহগামী অজ্ঞাত গাড়িচাপায় বাদল মিয়া (৪৫) নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। তিনি উপজেলার কাচিনা উনিয়নের কামারিয়া বড়চালা গ্রামের আবদুল বারেক আকন্দের ছেলে। গত শনিবার (০৯ ডিসেম্বর) রাতে পৌরসভার বাঘরাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুর্ঘটনাটি ঘটে। তিনি স্থানীয় একটি কারখানায় লোড-আনলোডের কাজ করতেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই স্থান দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন বাদল মিয়া। ওই সময় ময়মনসিংহগামী অজ্ঞাত গাড়ি চাপায় তিনি গুরুতর আহত হন। খোঁজ পেয়ে স্থানীয়রা আহত বাদলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধিন অবস্থায় রোববার (১০ ডিসেম্বর) দুপুরে তিনি মারা যান।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com