রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে হানাদারমুক্ত দিবস উদযাপন উপলক্ষে গতকাল শনিবার (৯ ডিসেম্বর) সকালে নানা কর্মসূচী মধ্য দিয়ে পালিত হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিলো জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, আলোচনাসভা, দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।
গফরগাঁও উপজেলা প্রশাসন আয়োজনে সকাল ১১টায় র্যালি বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে কমপ্লেক্সের তিন তলায় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, গফরগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ, সলিম উল্লাহ মোস্তফা, আলতাফ হোসেন রানা, নিজাম উদ্দিন প্রমুখ। সভায় সঞ্চালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মনির।