ভালুকায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় বৃদ্ধ নিহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপরের সময় বাসচাপায় হেকমত আলী আকন্দ (৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভান্ডাব এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ভান্ডাব গ্রামের মৃত আফাজ উদ্দিন আকন্দের ছেলে হেকমত আলী আকন্দ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভান্ডাব এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে পুলিশ ফাঁরিতে নিয়ে যায়।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী যাত্রীবাহি বাসচাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের লাশটি উদ্ধার ও ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!