ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় পানিতে ডুবে মারা গেছে ইকরামুল আরেফ নামে দুই বছর বয়সী এক শিশু। সে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর গ্রামের এখলাস উদ্দিনের ছেলে। গতাকাল সোমবার (১৬ অক্টোবর) সকালে বাড়ির পাশে পুকুরে পানিতে পড়ে তার মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের অন্যান্য সদস্যদের অজান্তে বাড়ির পাশে খেলা করতে গিয়ে পুকুরে পড়ে পানিতে ডুবে যায় শিশু ইকরামুল। পরে জানাজানি হলে পুকুর থেকে উদ্ধার ওই শিশুকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
মারা যাওয়া শিশুর আরেফের মা মাবিয়া আক্তার রুপা জানান, তিনি সকালের নাস্তা তৈরির সময় হঠাৎ ইকরামুল আরাফ নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার পা ভাসতে দেখা যায়। পওে, ডাক-চিৎকারে এলাকাবাসী এসে পুকুর থেকে তাকে উদ্ধার করে।
খবর পেয়ে ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন