ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে গফরগাঁওয়ের পাঁচবাগ উলামা সমিতির বিক্ষোভ মিছিল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধ-
ময়মনসিংহের গফরগাঁওয়ে দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের পক্ষে গফরগাঁও উলামা সমিতি, পাঁচবাগ ইউনিয়ন শাখা এর উদ্যোগে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) বিকাল ৫ টায় সর্বস্তরের অংশগ্রহনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে ইসরাইলী আগ্রাসন বন্ধ কর-করতে হবে, বাইতুল মুকাদ্দস মুক্ত কর-করতে হবে, ইসরায়েলি নিপাত যাক, ফিলিস্তিনি মুক্তি পাক এ জাতীয় শ্লোগানে মুখরিত ছিল ইউনিয়নের সকল রাস্তাঘাট। মিছিল শেষে আনসার নগর দারুল কোরআন মাদ্রাসার মাঠে গফরগাঁও
উলামা সমিতি, পাঁচবাগ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নুরুল হুদা এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মোঃ তাজুল ইসলাম, মাওলানা তানভীর আহমেদ, মাওলানা আজিজুল হক ও মাওলানা মোঃ ইসহাক প্রমুখ।
বক্তারা সকল মুসলমানকে দ্বীন ও ঈমানের স্বার্থে সবসময় ঐকব্যদ্ধ থাকার আহ্বান জানান। উক্ত সংহতি ও বিক্ষোভ মিছিলে হাজারো তৌহিদী জনতা স্বত:স্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে অংশগ্রহন করে। আলোচনা শেষে নির্যাতিত ও হামলায় নিহত মুসলিমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
###

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!