একজন স্মার্ট মা পারবেন সন্তানকে স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তুলতে -ফাহমি গোলন্দাজ বাবেল এমপি

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ -১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেছেন, পুরুষদের সাফল্যের পিছনে থাকেন নারী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ ডিজিটাল হয়েছে। এখন স্মার্ট বাংলাদেশ হবে। একজন স্মার্ট মা পারবেন তার সন্তানকে স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তুলতে।
তিনি শনিবার (৭ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় ২নং ওয়ার্ডে পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে সালটিয়া স্কুল মাঠে নারী ভোটারদের অংশগ্রহণে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি করিম বেপারীর সভাপতিত্বে এ উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফ উদ্দিন বাদল, সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান ও নাজমুল হক ঢালী ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!