ভালুকায় কৃত্রিম বাঁধ দিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করে ফসল ও মাছের ক্ষতির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপে জনমনে স্বস্তি।

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুড়া পর্বত্যা ব্রীজটি কিছুদিন পূর্বে কোটি টাকা ব্যায়ে নির্মিত হয়ে জনগনের জন্যে উন্মুক্ত হলেও কিছু অসাধু ব্যাক্তির যোগসাজশে ব্রীজ থেকে দুইশত মিটার দূরত্বে কৃর্তিম বাঁধ দিয়ে জনশূন্য জায়গায় রাস্তার নামে উজানের ফসল ও মাছের ব্যাপক ক্ষতিসাধন করেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, বহুকাল ধরে খীরু নদী থেকে একটি খাল ভরাডোবা বাগসাতরা হতে পুরুড়া পর্বত্যা ব্রীজের নিচ দিয়ে ভাঁটগাঁও গ্রাম দিয়ে ভাওয়ালিয়াবাজু ব্রীজের নিজ হয়ে চুল্লার খাল পর্যন্ত বহমান রয়েছে। যা বহু আগের পুরাতন পানি নিষ্কাসন ব্যবস্থা।
কিন্ত কিছুদিন আগে পুরুড়া পর্বত্যা ব্রীজের পূর্বে ভাটি এলাকায় বাঁধ দিয়ে পানি আটকে একটি কৃর্তিম জলাবদ্ধতা সৃষ্টি করেছে স্থানীয় সাবেক মেম্বার আমিরুল ইসলাম।
এই জলাবদ্ধতার ফলে ফসল এবং মাছ চাষের অপূরণীয় ক্ষতি হয় এবং অনেক ঘরবাড়ি পানিতে ডুবে যায়। পানিবন্দি মানুষ এই কষ্ট সহ্য করতে না পেরে একত্র হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়, পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক ভালুকা মডেল থানাকে অবহিত করলে পুলিশ ঘঠনাস্থলে গিয়ে দেখেন এই বাঁধের কারনে উজান এবং ভাটি এলাকায় পানির ব্যবধান রয়েছে প্রায়  ৯ ফুট। পরে স্থানীয় লোকজন নিয়ে কৃত্রিম বাঁধ কেটে দেয়া হয়। ফলে এলাকার হাজার হাজার মানুষের উপকার হওয়ায় বর্তমানে স্থানীয়দের মনে স্বস্তির আভাস বইছে।
অভিযুক্ত ইউপি সদস্য (সাবেক) আমিরুল ইসলাম জানান, যে রাস্তাটা কাটা হয়েছে, তাদিয়ে পুরুড়া দক্ষিণ পাড়া উত্তর রাংচাপড়া জামে মসজিদের মুসল্লিগন আশাযাওয়া করেন। তাছাড়া ওই রাস্তাটিতে সরকারি বরাদ্দের মাধ্যমে একাধিক বার সংস্কার করা হয়েছিলো।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!