গফরগাঁওয়ে নারী শিক্ষার্থীদের মানববন্ধনঃ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে নারী শিক্ষার্থীদের সাইবার হয়রানির প্রতিবাদে, সাইবার হয়রানিকারি বখাটে যুবকদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
রোববার ( ৮ সেপ্টেম্বর ) গফরগাঁও প্রেসক্লারে সামনে বেলা সাড়ে ১১ টা থেকে ঘন্টাব্যাপি এ কর্মসূচী পালন করা হয়।
‘গফরগাঁও উপজেলার সাধারন নারী শিক্ষার্থী’ ব্যানারে মানববন্ধন কর্মসূচীতে প্রায় দুই শতাধিক নারী শিক্ষার্থী এবং শিক্ষক ও অভিভাবকরা অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ খুরশেদুজ্জামান, হাসিনা মমতাজ, মামুন উর রশিদ, শিক্ষার্থী আফলান সুলতানা ইমি:ও রাইসা প্রমুখ।
খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মামুন উর রশিদ অভিযোগ করে বলেন, এসএসসি পরীক্ষায় ইনভিজিলেটরের ডিউটি করার সময় নকলের সুযোগ না দেওয়ায় বখাটেরা আমার নামে ফেইক আইডি খুলে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোষ্ট দিচ্ছে। তিন মাস আগে গফরগাঁও থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছি না। মেধাবী শিক্ষার্থী এলি এনাম বলেন, আমার নামে ফেইক আইডি খুলে বখাটেরা আমাকে বিব্রত করছে। থানায় অভিযোগ করেছি, তবে প্রতিকার পাচ্ছিনা।
শিশু সংসঠক, চিত্রশিল্পী জ.ই সুমন বলেন, উপজেলায় একদল বখাটে যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নারী শিক্ষার্থীদের ছবি সংগ্রহ করে, এ্যাপস ও প্রযুক্তির মাধ্যমে এসব ছবি নগ্ন করে। ফেসবুকে ভ’য়া একাউন্ট খুলে নারী শিক্ষার্থীদের সেই আপত্তিকর ও অশ্লীল ছবি পোষ্ট করে, বিভিন্নজনের মেসেঞ্জারে অশ্লীল ও আপত্তিকর ছবি পাঠিয়ে নারী শিক্ষার্থীদের সাইবার হয়রানি করছে । এ সব ঘটনায় গফরগাঁও উপজেলার নারী শিক্ষার্থীরা বিপন্ন।
মানববন্ধন শেষে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে উপজেলার নারী শিক্ষার্থীরা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ আবিদুর রহমান বলেন, প্রশাসন এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!