গফরগাঁওয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেফতার ৪

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানান, সোমবার (১১ সেপ্টেম্বর) ভোর সকালে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের ষোলহাসিয়া এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি উপজেলার ষোলহাসিয়া গ্রামের আঃ আউয়ালের ছেলে রাসেল মিয়া ও একই গ্রামের মোঃ হাবিবুর রহমানের স্ত্রী মোছাঃ কুলছুম আরা খাতুনকে গ্রেফতার করে।
পুলিশ জানান, ধৃত আসামিদ্বয় ২০২১ সালের চেক জালিয়াতি মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক এক বছরের সাজাপ্রাপ্ত, দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিল।
অপরদিকে, রোববার রাতে থানা এলাকায় ওয়ারেন্ট অভিযান পরিচালনা করে সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- ষোলহাসিয়া গ্রামের মোঃ কামরুজ্জামানের স্ত্রী মোছাঃ খালেদা বেগম ও শিলাসী গ্রামের মৃত শামছুল হকের ছেলে মোঃ জসিম উদ্দিন।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ধৃত চার আসামিদেরকে সোমবার দুপুরে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!