রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর (৫০) মৃত্যু হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের মীর বাজার
এলাকায় এঘটনা ঘটে।
গফরগাঁও রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই আজিবুর রহমান পিপিএম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকালে ঢাকা -ময়মনসিংহ রেললাইনের গফরগাঁওয়ে মীরবাজার এলাকায় একজন অজ্ঞাত নারীর মরদেহ রেললাইনে ছড়িয়ে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন গফরগাঁও রেলওয়ে জিআরপি ফাঁড়িতে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছেন। তিনি আরও জানান, নিহত নারীর নাম পরিচয় পাওয়া যায় নি। তবে পরিচয় উদঘাটনের জন্য চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা, ভোররাতে বা সকালে ট্রেন থেকে পড়ে কিংবা রেললাইন পাড় হতে গিয়ে ট্রেনের ধাক্কা নারীর মৃত্যু হয়েছে।