রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি :
ময়মনসিংহের গফরগাঁও থানা অফিসার ইনচার্জ ওসি ফারুক আহম্মেদ এর নির্দেশে থানা-পুলিশ জুয়া বিরোধী অভিযান চালিয়ে জুয়ার সরাণ্জামসহ চার জুয়াড়িকে আটক করছে পুলিশ।
থানা পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গফরগাঁও থানায় পুলিশের একটি দল গত শনিবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর এলাকার ভেতর অভিযান পরিচালনা করে উপজেলার রসুলপুর চকপাড়া গ্রামের মোঃ সোহরাবের ছেলে মোঃ শরীফুল (৩৫), রসুলপুর চকপাড়া গ্রামের মৃত-কলিম উদ্দিনের ছেলে মোঃ মাহাজ্জল হোসেন (৩০), রসুলপুর বেপারী পাড়া গ্রামের মোঃ চাঁন মিয়ার ছেলে মোঃ মনিরুল ইসলাম (৩২) ও পাশ্ববর্তী ভালুকায় আকালিয়া হাজী বাজার গ্রামের মৃত-চাঁন মিয়ার ছেলে মো মোঃ শরিফ (৩০)।
অপরদিকে একই রাতে পুলিশ গফরগাঁও থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাজা সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
তারা হলো- জামালপুরের শরিফপুর (বড় বাড়ী মসজিদের সাথে) এলাকায় মৃত শামস উদ্দিনের ছেলে মোঃ সোহেল উদ্দিন দর্জি (৫৫) ও শিলাসী (৮ নং ওয়ার্ড) এলাকায় মৃত-হেলাল উদ্দিনের ছেলে মোঃ কামাল মিয়া (৪৪)।
এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ জানান, আটককৃতদের জুয়া ও মাদক আইনে মামলা দিয়ে রোববার দুপুরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।